বেসরকারি উদ্যোগে প্রথম বিটুমিন প্লান্ট উদ্বোধন

২২ ফেব্রুয়ারি, ২০২০ ১৩:১৬  
সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে দেশে যাত্রা শুরু করলো দেশের প্রথম বেসরকারি বিটুমিন প্ল্যান্ট। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার অদূরে কেরানীগঞ্জের পানগাঁওয়ে গড়ে ওঠা বসুন্ধরা বিটুমিন প্ল্যান্টটির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এসময় উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরপরই হাইড্রোকার্বন পণ্যটি উৎপাদন শুরু হয় প্ল্যান্টটিতে। এই প্লান্ট থেকেই সড়ক তৈরিতে ব্যবহৃত কাটব্যাক, ইম্যুলসিফাইড, অক্সিডাইজড ও পলিমার (এসবিএস, রাবার পাউডার) উৎপাদন ও সরবরাহ করা হবে।